Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপিলমুনিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এখন সময়: রবিবার, ১২ এপ্রিল , ২০২৬, ০৪:১১:৩৫ পিএম

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : সরকারি নির্দেশনার অংশ হিসেবে সারা দেশের ন্যায় কপিলমুনিতে ও প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে|
বুধবার সকাল সাড়ে ৯টায় রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কপিলমুনির রেজাকপুর কাশিমনগর জোনের ছয়টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কে কে এস পি) এর আহ্বায়ক এম আজাদ হোসেন| এ সময় উপস্থিত ছিলেন কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান গাজী, রেজাকপুর কাশিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া সুলতানা, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুশান্ত শীল, কাশিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা বর, চিনামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র দাস, পূর্ব কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফুন্নাহার| উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাশিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়| খেলা পরিচালনা করেন কেকেএসপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল বিশ্বাস|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)