কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে লাইসেন্স ছাড়াই পেট্রোল মজুদ এবং বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে উপজেলার পাঁজিয়া এলাকায় পাঁজিয়া হাই স্কুলের সামনে অবস্থিত অনিমা স্টোরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী বিশ্বনাথ পালের দোকান থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয় এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।