দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেছেন- খাল কাটা প্রকল্প প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। খাল কাটা কর্মসূচীর মাধ্যমে সাধারণ মানুষ অধিক ফসল উৎপাদন করতে পারে এবং এলাকার জলাবদ্ধতা দূরীকরনে ব্যাপক ভূমিকা রাখে। দেবহাটার আজিজপুর গ্রামে বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুর ১টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন, জেলা ত্রান ও পুনবাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাও. অলিউল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, খালটি ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৫২ লাখ টাকা বরাদ্দে ২ কিলোমিটার খনন করা হবে।