Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মতবিনিময়

এখন সময়: শনিবার, ১০ অক্টোবর , ২০২৬, ০২:৫৭:৫১ পিএম
যশোরে পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতি মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন প্রত্যেক ধর্মের মানুষ নিজেদের বিশ্বাস নিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এদেশে বসবাস করা মানুষের মাঝে ধর্মের কোন ভেদাভেদ নেই। যশোরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের পরাজিত শক্তি অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চালাবে।তাই সবাইকে সতর্ক থাকতে হবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করতে হবে। যাতে করে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে যশোর পৌর কমিউনিটি সেন্টারে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত পূজা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধার সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পাল নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)