কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেয়াদোত্তীর্ণ ও নকল লেবেলিং ব্যবহার করে খাবার বাজারজাত করার অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন খুলনা জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর বিভিন্ন ধারায় সুমন এন্টারপ্রাইজের মালিক সুমন সাধুকে ২০ হাজার, মুদি ব্যবসায়ী সঞ্জয় সাধুকে ২৫ হাজার, মুদি ব্যবসায়ী প্রহ্লাদ দত্তকে ২০ হাজার ও কল্যাণী এন্টারপ্রাইজের মালিক অরূপ দত্তকে ১০ হাজার, সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সহায়ক কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল । জব্দকৃত খাদ্যপণ্য কপোতাক্ষ নদের তীরে ধ্বংস করা হয়। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।