Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

এখন সময়: শুক্রবার, ১০ এপ্রিল , ২০২৬, ০১:২৬:২১ এম

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরে জমি বিক্রিতে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক স্কুলের প্রধান শিক্ষক ও তার ভাইয়ের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বলিয়ানপুর গ্রামের কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলেন- বলিয়ানপুর গ্রামের মৃত মোহাম্মদ আকবার আলীর ছেলে ও জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও তার ভাই শাহজাহান সিরাজ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব শারমিন অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, জাহাঙ্গীর আলম বলিয়ানপুর মৌজায় তার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে বাড়ি-ঘর তৈরী করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। পারিবারিক প্রয়োজনে তিনি ওই জমির মধ্য থেকে ১০ শতাংশ জমি বিক্রির জন্য ৫০ হাজার টাকা বায়না নেন। এরপর থেকে আসামিরা দাবি করেন, জমি বিক্রি করতে হলে ৫ শতাংশ টাকা তাদের দিতে হবে। গত ৩ এপ্রিল সকালে আসামিরা এর জের ধরে জাহাঙ্গীর আলমের বাড়িতে যেয়ে জমি বিক্রিতে বাধা দেন। ওই জমি বিক্রি করতে হলে তাকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানিয়ে দেন। চাঁদা না দিলে তাকে খুন জখমের হুমকি দেন আসামিরা। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)