Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে গাঁজা ইয়াবা ও রেক্টিফাইড স্পিরিটসহ আটক ৪

এখন সময়: শুক্রবার, ১০ এপ্রিল , ২০২৬, ১২:১০:৫৯ এম

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলাদা অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও রেক্টিফাইড স্পিরিটসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত যশোর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে কেজি ৮শ’ গ্রাম গাঁজা, ২শ’ পিস ইয়াবা এবং ৫ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকালে অভিযানিক দল সদরের নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের রাব্বী শেখ ওরফে বাপ্পী বাড়িতে অভিযান চালায়। এসম তাকে আটক ও স্বীকারোক্তিতে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে সকাল ৯টার দিকে একই এলাকার তপন কুমার হালদারের বাড়িতে অভিযান চালিয়ে ৫ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তাকে আটক করা হয়। একই দিনে সকাল ১১টার দিকে চাঁচড়া ইউনিয়নের তপসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মমতাজ বেগম নামে এক নারীকে ১ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। বিকালে যশোর-বেনাপোল মহাসড়কে চলাচলরত একটি লোকাল বাসে অভিযান চালিয়ে আব্দুল গফুর সরদারতে আটত ও তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)