মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার ২০২৬ সালের দাখিল (এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল কাদের। সহকারী অধ্যাপক ফজলুর রহমান ও সহকারী মৌলভী মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ এ, এইচ এম, হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য আবু দাউদ, ঝর্না খাতুন, সহকারী অধ্যাপক শামছুর রহমান, বদিউজ্জামান, প্রভাষক মনিরুল ইসলাম, আবু হানিফ, আকিব হোসাইন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন, অনুপ পাইন, সহকারী মৌলভী আব্দুর রউফ, নাজমুল ইসলাম, রেজোয়ান হোসেন, দোয়া প্রার্থী শিক্ষার্থী ফাহানা সিমরান প্রমুখ।