Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এসএসসি-দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের হুঁশিয়ারি যশোর ডিসির

এখন সময়: শুক্রবার, ১০ এপ্রিল , ২০২৬, ০১:০৪:৩১ এম

মিরাজুল কবীর টিটো : এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে প্রশ্ন সঠিকভাবে বিতরণে কেন্দ্র সচিবদের সতর্ক থাকতে হবে। সেই সাথে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষায় কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শক দায়িত্ব অবহেলা করলে শাস্তি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি কেন্দ্র সচিবদের একথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন-পরীক্ষার প্রশ্ন বিতরণে ভুল না হয়, এজন্য পরীক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে সঠিকভাবে প্রশ্ন সটিং করতে হবে। নির্বাচিত সরকারের অধীনে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা নকলমুক্ত পরিবেশে গ্রহণ করতে হবে। কোন কেন্দ্রে পরীক্ষা গ্রহণে কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের দায়িত্ব অবহেলা হচ্ছে কি না, সেটা তদারকি করা হবে। দায়িত্ব অবহেলা করলে কঠোর শাস্তি দেয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ বলেন- পরীক্ষার আগে প্রতিটি কক্ষে দেয়াল ঘড়ি লাগাতে হবে। সেই সাথে লাইট,ফ্যান নষ্ট থাকলে সেগুলো মেরামত করতে হবে। পরীক্ষার্থীদের জন্য পানির ব্যবস্থা রাখতে হবে। অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন- জেলা পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে পুলিশ মোতায়েন করা হবে। পরীক্ষার্থীদের কেন্দ্রে নির্বিঘ্নে প্রবেশের জন্য যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে। ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক বলেন- প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিভিল সার্জনের মেডিকেল টিম দায়িত্বে থাকবে। কোন পরীক্ষার্থী অসুস্থ হলে মেডিকেল টিমের সহযোগিতা নিতে হবে। এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, সরকারি বালিকা ্্উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর প্রধান শিক্ষক জহুরুল পারভেজ, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ প্রমুখ। এসময় যশোর জেলার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন। অনলাইনে পরীক্ষার প্রস্তুতি সভায় আট উপজেলা নির্বাহী কর্মকর্তা সংযুক্ত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)