গোলাম মোস্তফা, রূপদিয়া (যশোর) : যশোরের দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানামুখী প্রতিভা এবং শারীরিক কসরত প্রদর্শিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দার খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, ইউপি সদস্য মশিয়ার রহমান, যশোর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রনি ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুজিত মোল্যা,ওয়ার্ড যুবদলের সভাপতি ইলিয়াজ হোসেন, সাধারণ সম্পাদক জনি ইসলাম এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রায়হান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।