আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সরকারি কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ ছহিল উদ্দীনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছি?লেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ ও অফিসার ইন চার্জ আলহাজ মোঃ রুহুল আমিন, সাবেক উপাধ্যাক্ষ মোঃ আব্দুস সবুর, অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলী প্রভাষক সুশীল মন্ডল, সুবোধ চক্রবর্তী, গাজী আঃ কুদ্দুছ, অধ্যক্ষ পত্নী তানিয়া গুলশানারা, সাধারণ সম্পাদক পত্নী জেসমিন নাহার, সাংবাদিকবৃন্দ প্রমুখ। প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় সভায় সংবর্ধিত অতিথি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ ছহিল উদ্দিন কর্মজীবনের স্মৃতিচারণ ও জ্ঞানগর্ভ আলোচনা রাখেন।