Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিসভা

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ০১:১১:১৮ এম

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে বাংলা বর্ষবরণের কর্মসূচি সীমিত পরিসরে গ্রহণ করা হয়। ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ সকাল ৮ টায় জাতীয় সংগীত ও শান্তির প্রতীক কবুতর উড্ডয়নের মধ্য দিয়ে উপজেলা পরিষদ থেকে শুরু হবে বৈশাখের শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে সকলের জন্য পরিবেশিত হবে বাঙালির চিরায়ত খাদ্য পান্তা ভাত। এরপর সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বৈশাখী মেলার স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। লোকজ ঐতিহ্যের নানা মিষ্টান্নের স্টল ছাড়াও থাকবে সরাসরি মুড়িসহ অন্যান্য খাদ্যদ্রব্য বানানোর স্টল। খেলাধুলার মধ্যে রশি টানা, চেয়ার সিটিং, হাঁড়িভাঙাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। এছাড়া ফায়ার সার্ভিসের উদ্যোগে গ্যাস সিলিন্ডার নেভানো ও অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সরেজমিনে দেখানো হবে। দ্বিতীয় পর্বে থাকছে লোকজ সংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে ১৩ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ছবি অঙ্কন ও রচনা প্রতিযোগিতা।অনুষ্ঠানে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, উপজেলা জামাতের আমীর মাওলানা কামরুজ্জামান ও পৌর আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, সমবায় কর্মকর্তা অনিমেষ দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, আনসার-ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা, কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপক শেখ বদরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কাজী সিরাজ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)