Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সন্ত্রাসী দাতাল বাবু ও তার সহযোগী রতন আটক

এখন সময়: শুক্রবার, ১৪ আগস্ট , ২০২৬, ০৩:৫৩:৪৫ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের আরবপুর এলাকার ত্রাস, একাধিক মামলার আসামি ও সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু এবং তার সহযোগী রতনকে আটক করেছে পুলিশ ও ডিবির যৌথ টিম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটক সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু শহরের আরবপুর বিমানবন্দর সড়কের মৃত হাসেম আলীর ছেলে ও রতন পুরাতনকসবা কাজীপাড়া কাঁঠালতলা এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক কুমার দে এবং জেলা গোয়েন্দা শাখার ডিবির একটি যৌথ দল ঝুমঝুমপুর চেকপোস্টে তল্লাশি চালায়। এক পর্যায়ে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু এবং তার সহযোগী রতনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক সাইদুজ্জামান ওরফে দাতাল বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে আরবপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আটক দুইজনকে সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)