নিজস্ব প্রতিবেদক : ৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতা ঢাকা মিরপুর ইনডোর স্টেডিয়ামে ১৭ ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার যশোর জেলা কারাতে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কারাতে কোচ শাহারুল ইসলাম আশা, হায়দার আলী,রফিকুল ইসলাম, মনজুরুল ইসলাম ডাবলু, কৃষ্ণ গোপাল, আবু সুফিয়ান, সাইফুল ইসলাম,কামরুল ইসলাম। যশোর জেলা কারাতে দলের কোচের দায়িত্ব পালন করবেন ইমরান হাসান টুটুল।