মিরাজুল কবীর টিটো : আগামী ২১ এপ্রিল শুরু হবে এসএসসি পরীক্ষা। এ বছর যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে। শিক্ষার্থী ঝরে পড়ায় পরীক্ষার্থী কমেছে বলে মনে করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
বোর্ডসূত্র জানায়- ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৪৯০। এবছর পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯ । কমেছে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী। এবছর পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ২৬৬, অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৬৭৮। ছেলে ৬৬ হাজার ৯২৮ ও মেয়ে ৬৮ হাজার ১৬১। বিজ্ঞানে পরীক্ষার্থী ৩৯ হাজার ৪২৬, মানবিকে ৮২ হাজার ৪১১ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ১৩ হাজার ২৫২।
এর মধ্যে খুলনায় মোট পরীক্ষার্থী ২১ হাজার ৪২৮। ছেলে ১০ হাজার ৬১০ ও মেয়ে ১০ হাজার ৮১৮। বিজ্ঞানে ৬ হাজার ৫২২, মানবিকে ১১ হাজার ৪১২ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৩ হাজার ৪৯৪ পরীক্ষার্থী।
বাগেরহাটে মোট পরীক্ষার্থী ১১ হাজার ৯২৬। ছেলে ৫ হাজার ৫৫০ ও মেয়ে ৬ হাজার ৩৭৬। বিজ্ঞানে ২ হাজার ৮৩১, মানবিকে ৭ হাজার ৩৫০ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ১ হাজার ৭৪৫ পরীক্ষার্থী।
সাতক্ষীরায় মোট পরীক্ষার্থী ১৪ হাজার ২৪৭। ছেলে ৭ হাজার ১২৯ ও মেয়ে ৭ হাজার ১১৮। বিজ্ঞানে ৩ হাজার ৭৩৩, মানবিকে ৯ হাজার ১৯১ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ১ হাজার ৩২৩ পরীক্ষার্থী।
কুষ্টিয়ায় মোট পরীক্ষার্থী ১৯ হাজার ৭৪৯। ছেলে ৯ হাজার ৬৭৮ ও মেয়ে ১০ হাজার ৭১। বিজ্ঞানে ৮ হাজার ৭৭৭, মানবিকে ৯ হাজার ৭৭৮ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ১ হাজার ১৯৪ পরীক্ষার্থী।
চুয়াডাঙ্গায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ৯৬২। ছেলে ৪ হাজার ৪৬৯ ও মেয়ে ৪ হাজার ৪৯৩। বিজ্ঞানে ২ হাজার ৫৪৭, মানবিকে ৬ হাজার ১২৯ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ২৮৬ পরীক্ষার্থী।
মেহেরপুরে মোট পরীক্ষার্থী ৬ হাজার ২০০। ছেলে ৩ হাজার ৯৮ ও মেয়ে ৩ হাজার ১০২। বিজ্ঞানে ২ হাজার ৭৭, মানবিকে ৩ হাজার ৮৮৭ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ২৩৬ পরীক্ষার্থী।
যশোরে মোট পরীক্ষার্থী ২২ হাজার ৮৮। ছেলে ১১ হাজার ৬ ও মেয়ে ১১ হাজার ৮২। বিজ্ঞানে ৬ হাজার ৫১, মানবিকে ১৩ হাজার ৫৩৭ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ২ হাজার ৫০০ পরীক্ষার্থী।
নড়াইলে মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৪। ছেলে ২ হাজার ৮৭৭ ও মেয়ে ৩ হাজার ১৮৭। বিজ্ঞানে ১ হাজার ৪৭৪, মানবিকে ৩ হাজার ৮৫৩ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৭৩৭ পরীক্ষার্থী।
ঝিনাইদহে মোট পরীক্ষার্থী ১৬ হাজার ৩৪৯। ছেলে ৮ হাজার ৫৭৮ ও মেয়ে ৭ হাজার ৭৭১। বিজ্ঞানে ৩ হাজার ৫১৮, মানবিকে ১১ হাজার ৭৩৯ ও ব্যবসায়ী মাগুরায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ৭৬। ছেলে ৩ হাজার ৯৩৩ ও মেয়ে ৪ হাজার ১৪৩। বিজ্ঞানে ১ হাজার ৮৯৬, মানবিকে ৫ হাজার ৫৩৫ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৬৮৫ পরীক্ষার্থী।