নিজস্ব প্রতিবেদক : যশোরে বুধবার থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রথম দিনে বাংলা পরীক্ষায় ১২ হাজার ২৮০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ৮ হাজার ৭১৫। অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৬৫।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এতথ্য জানিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়- অভয়নগরে ১ হাজার ৩০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ৬৬৭ পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ৩৬৩। কেশবপুরে ১ হাজার ৮২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ৭৫৭ পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ৩২৫। চৌগাছায় ১ হাজার ২৫৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ৯১৩ পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ৩৪৬।
ঝিকরগাছায় ১ হাজার ২৯০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ৯৪৬পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ৩৪৪।
বাঘারপাড়ায় ৯০০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ৭২৮ পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ১৭২।
মণিরামপুরে ১ হাজার ৬৯৫ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ১ হাজার ২৩০ পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ৩৬৫।
শার্শায় ১ হাজার ৮৬৭ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ১ হাজার ৩৪৯ পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ৩১৮। সদর উপজেলায় ৩ হাজার ৩০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত হয় ২ হাজার ১২৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ১ হাজার ৩২।