Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে ২১ বিজিবির অভিযানে মাদকসহ আটক ৫

এখন সময়: শনিবার, ১৮ এপ্রিল , ২০২৬, ১১:২৭:৫২ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসহ ৫ জনকে আটক করেছে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (১৮ এপ্রিল) পৃথক অভিযানে বেনাপোল সীমান্তের পুটখালী ও দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২ বোতল ভারতীয় উইনসিরক্স সিরাপ, ৩টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ডসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাবুল আলীর ছেলে সাবু (৪৪), ওসমান গাজীর ছেলে হায়দার আলী (৩৩), কামরুজ্জামান বাদশার ছেলে ইউসুফ আলী (৩০), নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৮) ও শার্শা থানার ধলদাহ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে নয়ন মনি (৩৬)। অন্যদিকে, একই দিনে দৌলতপুর বিওপির আরেকটি অভিযানে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করায় এ আটক সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)