নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলা জামায়াতের আয়োজনে রুকন শিক্ষা শিবির লাউজানী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর- ২ (চৌগাছা - ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় রুকন শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান,মাওলানা ফখরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম,অধ্যাপক মিজানুর রহমান, হা:রেজাউল ইসলাম, মাওলানা আবুজাফর, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক আলমগীর কবির প্রমুখ। অনুষ্ঠানে রুকন শিক্ষা শিবিরে বিভিন্ন ইউনিয়নে আমির ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।