Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মুক্তেশ্বরী নদী রক্ষার দাবিতে পদযাত্রা

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ১১:০৯:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে মুক্তেশ্বরী নদী রক্ষার দাবিতে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় শহরতলী পুলেরহাট সংলগ্ন মুক্তেশ্বরী নদী এলাকায় এই কর্মসূচির আয়োজন করেন মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন যশোর। এতে কমিটির নেতৃবৃন্দ ছাড়াও নদীপাড়ের বাসিন্দা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। এসময় নেতৃবৃন্দ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। এছাড়া ভৈরবের সাথে মুক্তেশ্বরীর সংযোগ স্থাপন, দক্ষিণ পশ্চিম অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে উজানে মাথাভাঙ্গার সাথে ভৈরব নদী সংযোগের দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন-ভৈরব নদীর শাখা মুক্তেশ্বরী যশোর শহরের দক্ষিণাঞ্চল হয়ে সদর, মণিরামপুর, কেশবপুর, অভয়নগর ও ডুমুরিয়া অতিক্রম করে সমুদ্রে মিলিত হয়েছে। ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের সঙ্গে এই নদীর স্বাভাবিক প্রবাহ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। মানববন্ধনে সংগঠনটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বক্তব্য রাখেন। মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন যশোরের আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, জিলুর রহমান ভিটু, আহসান উল্লাহ ময়না, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সংগঠনটির সদস্য সচিব রাশেদ খান প্রমুখ। শেষে পুলেরহাট এলাকা থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রায় ‘মুক্তেশ্বরী দখলদারের বিরুদ্ধে নানা শ্লোগান দেন নেতৃবৃন্দ। পরে চাঁচড়া হয়ে মুজিবসড়ক হয়ে দড়াটানা ভৈরব চত্বরে যেয়ে শেষ হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)