Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মদসহ ভারতীয় নাগরিক আটক

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ১১:৩২:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : ৩ বোতল মদ ও ১১টি মোবাইল ফোনসহ মিন্টু খান (৪৪) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে যশোরেন বিজিবি। সোমবার যশোর-নড়াইল সড়কের দাইতলা ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টিম সোমবার ভোর সোয়া ৪টার দিকে দাইতলা ব্রিজের অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে মিন্টু খান নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তার কাছ থেকে ৩ বোতল মদ ও ১১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। আটক মিন্টু খান ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার শাহাপাড়ার মুজিত শেখের ছেলে। এ ঘটনা কোতোয়ালি থানা একটি মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)