Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য দিপুর দাফন সম্পন্ন

এখন সময়: শনিবার, ১৮ এপ্রিল , ২০২৬, ১১:৫১:১২ পিএম

জাকির হোসেন, কুয়াদা : সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্য সেজান হাসান দিপু (৩২) এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সতীঘাটা আশরাফুল মাদ্রাসা মাঠে ােহরবাদ তার জানায়ার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পড়ান সতীঘাটা বাজার জামে মসজিদের ইমাম মাও. অজিহুর রহমান। দাফন শেষে দোয়া করেন তোলাগোলদার পাড়া মসজিদের ইমাম মাও. সাব্বির আহমেদ। নিহত সেজান হাসান দিপুকে একনজর দেখতে রাজনৈতিক, সামাজিক,বিছালী পুলিশ ফাঁড়ির আইসি জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাজির হন। পরে নড়াইলের পুলিশের একটি টিম নিহত সেজানের স্ত্রীর হাতে খরচ বাবদ নগদ অর্থ তুলে দেন। যশোর সদর উপজেলার সতীঘাটা তোলাগোলদার পাড়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে দিপু। তিনি ৭ ভাই বোনের মধ্যে সবার ছোট। এবং আবিশা (১১ মাস) নামে এক কন্যাসন্তান রেখে যান। নড়াইল জেলার বিছালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। উল্লেখ্য গত শনিবার (২১ মার্চ) ঢাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৮ দিন পর মৃত্যুবরণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)