Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুর ট্র্যাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

এখন সময়: শনিবার, ১৮ এপ্রিল , ২০২৬, ১১:৪৫:৪৭ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মাটি টানা ট্র্যাক্টরের ধাক্কায় শাজাহান শেখ (৫৫) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮ টার সময় ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর আম বাজার মোড়ে। প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার রাজিব হোসেন বলেন- কোটচাঁদপুর আম বাজার মোড়। ওই মোড়ে আমার চায়ের দোকান। সন্ধ্যা তখন ৮ বাজে। হঠাৎ ট্র্যাক্টরের শব্দের সঙ্গে জোরালো বিকট শব্দ শুনতে পেলাম। এরপর কাছে গিয়ে দেখি সড়কের উপর এক বাইসাইকেল আরোহী পড়ে আছে। আর ট্র্যাক্টর পালিয়ে যাচ্ছে। এ সময় আমি স্থানীয়দের সহায়তায় তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের ভাই মাহবুবুর রহমান বলেন-গেল দুই দিন আগে মেয়ের অপারেশন করেছেন কোটচাঁদপুরের একটি ক্লিনিকে। শুক্রবার সন্ধ্যা রাতে সেই মেয়ের জন্য ক্লিনিকে ভাত নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কোটচাঁদপুর আম বাজার মোড়ে পৌঁছালে ট্র্যাক্টর ধাক্কা দেন। শহাজান আলী একজন বিদেশ প্রবাসী ছিলেন। সংসার জীবনে তিনি ২ ছেলে ১ মেয়ের জনক। এদিকে ঘটনার পালিয়ে গেছেন ট্র্যাক্টর ও ট্র্যাক্টর ড্রাইভার। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন,স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে খবর পেয়েছি। এরপর পুলিশ ঘটনাস্থল গেছে। তদন্তের পর বলা সম্ভব হবে কিভাবে ঘটনা ঘটেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)