Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেলো শিশুর

এখন সময়: রবিবার, ২৬ এপ্রিল , ২০২৬, ০৪:৫২:১২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় আবু ইউসুফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার হাকিমপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ হাকিমপুর গ্রামের কাঠমিস্ত্রি কালু মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, ইউসুফ হাকিমপুরের পরশমনি কিন্ডার গার্টেন স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো। সোমবার সকাল ৮ টার দিকে সে বাইসাইকেল চালিয়ে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে হাকিমপুর বাজারের বারোবাজার রোড়ে হযরত আলীর মুদি দোকানের সামনে পৌঁছালে একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৪৭১) তাকে ধাক্কা দেয়। আঘাতে ইউসুফ সাইকেল নিয়ে সড়কের ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে ইউসুফের মৃত্যু হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)