Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাজগঞ্জে ধানের কাজ করার সময় কৃষি শ্রমিকের মৃত্যু

এখন সময়: রবিবার, ২৬ এপ্রিল , ২০২৬, ০৩:২৮:১১ এম

জসিম উদ্দিন, রাজগঞ্জ: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে হানুয়ার– কোমলপুর মাঠে ধানের কাজ করার সময় এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মান্নান শেখ (৫০) চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো সেদিনও তিনি শ্রমিক হিসেবে মাঠে ধান কাটার কাজে অংশ নেন। স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান টিটু জানান, কোমলপুর গ্রামের মহালদার পাড়ার বাসিন্দা সামাদ হোসেন তার জমির ধান ঘরে তুলতে রাজগঞ্জ বাজার থেকে চারজন শ্রমিক নিয়ে আসেন। ভোর থেকেই তারা মাঠে কাজ শুরু করেন এবং তীব্র গরম উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছিলেন। সকাল আনুমানিক ১০টার দিকে জমির মালিক শ্রমিকদের বিশ্রাম ও খাবারের জন্য বিরতি নিতে বলেন। এ সময় ধান বহনের কাজ করার মধ্যেই মান্নান শেখ অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ নিজ গ্রামে নিয়ে যান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)