Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সারের দোকানে মিললো হাজার লিটার জ্বালানি তেল, জরিমানা

এখন সময়: বুধবার, ২২ এপ্রিল , ২০২৬, ০২:৪১:৫৭ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীর সার ও কীটনাশকের দোকান থেকে এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদকারী ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। মজুদকারী ব্যবসায়ী পুস্পল কবিরাজ উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী গ্রামের অমর কবিরাজের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে পুস্পল কবিরাজের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানের ভেতরে মজুদ করা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানার আদেশ দেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন- ‘সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)