Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে তীব্র গরমে পথচারীদের মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬, ১১:০৩:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে বইছে তীব্র দাবদাহ। কাঠফাটা রোদে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাতে এবং কিছুটা স্বস্তি দিতে ঠা-া পানি ও লেবুর শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে ‘ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা’।
উদ্বোধন ও বিশেষ অতিথিবৃন্দ বৃহস্পতিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট জজকোর্ট মোড় এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহিদ হাসান টুকুন।
উদ্বোধনকালে তিনি বলেন, তীব্র তাপদাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই অবস্থায় ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থার এ ধরণের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ফটো সাংবাদিকগণ কর্মসূচির সূচনা লগ্নে উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফরহাদ শেখের পরিচালনায় এই কর্মসূচীতে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন যানবাহনের শ্রমিকসহ সাধারণ মানুষের মাঝে ঠান্ডা লেবুর শরবত ও পানি তুলে দেয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যতম সদস্য আনোয়ার হোসেন মধু ও কামরুল হাসান রিপন।
শরবত বিতরণে সক্রিয়ভাবে অংশ নেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তারা হলেনÑ রিফাজুল ইসলাম, সাজু আহম্মেদ, আরিফুল ইসলাম টিটো, মোঃ সজিব, মোঃ চয়ন, আফিয়া জাহিন, মোঃ সাকিব, দোলা রহমান, মোঃ বাঁধন, মোঃ নয়ন শেখ, কালাচান, মোঃ হাফিজ, মোঃ রাকিব, জনি, নয়ন ও হৃদয়।
তৃষ্ণার্ত পথচারীরা জানান-এই প্রচ- গরমে রাস্তার মোড়ে এক গ্লাস ঠান্ডা শরবত পেয়ে তারা অনেকটা স্বস্তি বোধ করছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে তাদের এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)