Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে ‘স্বেচ্ছামৃত্যুর পাঠবৃত্ত’ শীর্ষক সেমিনার

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল , ২০২৬, ১১:০১:৪৩ পিএম

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে ‘স্বেচ্ছামৃত্যুর পাঠবৃত্ত’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ‘কথা হোক বিস্তর: উপভোগ্য হোক জীবন নামক অবিকল্প উপহার’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে মূল বক্তব্য তুলে ধরেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. মামুন হুসাইন।
বাংলা ডিসিপ্লিনের প্রধান এবং কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলাম। অনুষ্ঠানে কী-নোট স্পিকারকে ডিসিপ্লিনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ম বর্ষের শিক্ষার্থী অনুসূয়া মন্ডল ও ঋত্তিকা কর্মকার। এ সেমিনারে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)