Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒স্বতন্ত্রসহ দুই প্যানেলে লড়ছেন ৪২ প্রার্থী

যশোর ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক নির্বাচন আজ

এখন সময়: শুক্রবার, ২৪ এপ্রিল , ২০২৬, ০৬:১২:১৩ এম

নিজস্ব প্রতিবেদক : আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের বৃহত্তম বেসরকারি প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক নির্বাচন। আর এই নির্বাচন উপলক্ষে জেলার সাংস্কৃতিক কর্মকা-ের প্রাণকেন্দ্র টাউন হল ময়দানের শতাব্দী বটবৃক্ষ তলে রওশন আলী মঞ্চসহ ইনস্টিটিউট প্রাঙ্গণ জুড়েই এখন সাজ সাজ রব। প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানার প্লাকার্ডে ছেয়ে গেছে গোটা এলাকা।
সকাল ১০ টা থেকে বিকেল ৫ ট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। প্রতিষ্ঠানটির তিনটি ভবন ( লাইব্রেরি ভবন, সি আর সি ভবন ও আলমগীর সিদ্দিকী হল) ৪৫ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১৮শ’ ৭৯ জীবন সদস্যসহ মোট ৩ হাজার ২৯ ভোটার নির্বাচিত করবেন প্রতিষ্ঠানটির আগামীর নেতৃত্ব।
নির্বাচনে ২০ সদস্যদের কার্যকরী কমিটির বিপরীতে ২ জন স্বতন্ত্রসহ সংস্কার ও উন্নয়ন সমিতি এবং পরিবর্তন ও উন্নয়ন পরিষদ নামে আলাদা দুইটি পরিষদের মোট ৪২ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সর্বশেষ ২০২০ সালে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হলেও ২০২৩ সালে নির্বাচন ছাড়াই নির্বাচিত হয় নেতৃত্ব। মাঝে দীর্ঘদিন অর্থাৎ ৬ বছর ভোটে অংশগ্রহণ করতে না পারায় ভোটারদের মাঝেও ছিল নানা ক্ষোভ ও দুঃখ।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহকারি কমিশনার (ভূমি) শামীম হুসাইনের নেতৃত্বে নির্বাচনের তফশীল ঘোষণা হওয়ার পর নানা রকম ঘটনা , জল্পনা ও কল্পনা শোনা গেলেও শেষ পর্যন্ত সফল হতে যাচ্ছে ভোটের আয়োজন।
প্রার্থীদের দলবেঁধে বাড়ি বাড়ি ভোট প্রার্থনার পাশাপাশি ডিজিটাল মাধ্যমকেই কাজে লাগিয়েছে। মোবাইলে ক্ষুদে বার্তা, নানা রকম ভিডিও অডিও বার্তা এবারের ছিল আলাদা চমক।
নির্বাচন বিষয়ে সংস্কার ও উন্নয়ন সমিতির প্রধান এ জেড এম সালেক নির্বাচন সম্পর্কে বলেছেন সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকল শ্রেণী পেশার প্রতিনিধিদেরকে নিয়ে আমাদের পরিষদ। সিংহ ভাগ ভোটারের কাছে ১ থেকে ২০ পর্যন্ত প্রার্থীদের নির্বাচনী বার্তা পৌঁছে দিয়েছি। আশা করি ফলাফল অনুকূলেই থাকবে।
অপর দিকে পরিবর্তন ও উন্নয়ন পরিষদের প্রধান আনিসুজ্জামান পিন্টু বলেছেন-আমরা প্রার্থী দেয়ার কারনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন ভোট উৎসব মুখর পরিবেশেই হবে। তিনি ২১ থেকে ৪০ পর্যন্ত তার পরিষদে ভোট দেবার আহবান জানান।
পরিচালনা পরিষদের পদাধিকার বলে জেলা প্রশাসক থাকবেন সভাপতি। নির্বাচিত ২০ সদস্য ২ জন সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ পরিষদ নির্বাচন নির্বাচন করবেন।
সাংস্কৃতিক রাজধানীর সাংস্কৃতিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র দেশের ঐতিহ্য ম-িত প্রতিষ্ঠানটির পরিচলনা কমিটির ২০ সদস্যের সংস্কার ও উন্নয়ন সমিতি মনোনীত এবং এ.জেড.এম সালেক (স্বপন) ও কবি কাসেদুজ্জামান সেলিম নেতৃত্বাধীন (১ থেকে ২০) পরিষদের প্রার্থীরা হলেন ১ এ.জেড. এম সালেক স্বপন, ২ সৈয়দ শাহাজাহান আলী খোকন, ৩ মোঃ শাহনেওয়াজ আনোয়ার লেনিন, ৪ অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, ৫ অধ্যাপক মোঃ ইবাদত আলী, ৬ মোঃ আলমগীর হোসেন,৭ চঞ্চল কুমার সরকার, ৮ মোঃ জিল্লুর রহমান মানিক ৯ মোঃ হাচিনুর রহমান, ১০ অ্যাড. মাহমুদ হাসান বুলু, ১১ মোঃ আক্তারুজ্জামান, ১২ প্রফেসর শেখ জুলফিকার আলী, ১৩ শাহাবুদ্দীন আহমেদ সাবু, ১৪ এস এম মুস্তাফিজুর রহমান কবীর, ১৫ মোঃ সানোয়ার আলম খান দুলু, ১৬ মোঃ এমরান সাদিক, ১৭ অ্যাড. মোঃ আবুল কায়েস, ১৮ মোঃ রায়হান সিদ্দিকী প্রবাল, ১৯ অজয় দত্ত এবং ২০ কবি কাসেদুজ্জামান সেলিম।
এদিকে আনিসুজ্জামান পিন্টু ও মো. তরিকুল ইসলাম নেতৃত্বাধীন পরিবর্তন ও উন্নয়ন পরিষদ মনোনীত ২০ সদস্যের পরিষদে ( ২১ থেকে ৪০) আছেন ২১ মোঃ আনিসুজ্জামান পিন্টু, ২২ মোঃ আবুল হাসিম রেজা, ২৩ মোঃ মনজুর কাদের মঞ্জু, ২৪ মোঃ ফেরদৌস হোসেন আলমগীর, ২৫ মোঃ নাসির উদ্দীন মিঠু, ২৬ মোছাঃ মমতাজ খাতুন, ২৭ মোঃ নাছিম উদ্দিন খান, ২৮ মোঃ বদরুজ্জামান, ২৯ মোঃ হাবিবুর রহমান রুবেল, ৩০ মোঃ তরিকুল ইসলাম, ৩১ সালমান হোসেন, ৩২ মোঃ শাহাবুদ্দীন, ৩৩ মোঃ জাকির হোসেন, ৩৪ মোঃ জুবায়ের হোসেন, ৩৫ মোঃ শেখ সাদী হ্যাভেন, ৩৬ মোঃ আবুল কালাম আজাদ (মামুন আজাদ), ৩৭ এস এম তোজাম্মেল হক, ৩৮ শারমিন সুলতানা (সাথী), ৩৯ নূর-ই-আলী-নূর-মামুন এবং ৪০ মোঃ হাসেম আলী।
স্বতন্ত্র প্রার্থী ৪১ নুরুন্নবী এবং ৪২ মাহবুবুর রহমান। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)