Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒অভিযোগ পরিবহন মালিক ও শ্রমিকদের

বাসের ভাড়া তেলের বর্ধিত দামের সাথে সমন্বয় হয়নি

এখন সময়: শুক্রবার, ২৪ এপ্রিল , ২০২৬, ০৬:১২:০৬ এম

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত যশোর। এই শহর থেকে জেলা ও আন্তঃজেলার ১৮টি রুটে বাস ও পরিবহন যাতায়াত করে। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো তেলের বর্ধিত দামের সাথে সমন্বয় হয়নি বলে অভিযোগ পরিবহন মালিক ও শ্রমিক সংশ্লিষ্টরা। তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সরকারের ঘোষিত ভাড়ার সঙ্গে তফাৎ থাকাতে মাঠ পর্যায়ে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে নৈরাজ্য সৃষ্টি হবে বলে মনে করছেন তারা।
যশোর বাস মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোতর্জা হোসেন বলেন- ‘সরকার যে ভাড়া বাড়িয়েছে; সেটা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এটা বাস মালিক ও শ্রমিকেরা মেনে নিবে না। সরকার সন্তোষজনক ভাড়া বৃদ্ধি করেনি। আমরা পূর্বের ভাড়া নিয়েই সড়কে আছি। তবে তাকিয়ে আছে কেন্দ্রীয় নেতাদের দিকে।’
যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু বলেন- ‘দেশে তেল নিয়ে অস্থিরতা চলছে। অনেকেই সড়কে আমরা বাস কম নামিয়েছি। প্রায় সব মালিকেই ভর্তুকি দিয়ে গাড়ি চালাচ্ছি। এমন পরিস্থিতির মধ্যে সরকার যে ভাড়া বেঁধে দিয়েছে; সেটা সন্তোষজনক না। তার পরেও স্বাগত জানিয়েছি। আমরা দ্রুতই মিটিং করে আলোচনা করবো। তারপর সিন্ধান্ত নিবো।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)