Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় জমিজমা বিরোধে বৃদ্ধকে কুপিয়ে জখম, পরে মৃত্যু

এখন সময়: রবিবার, ৩ মে , ২০২৬, ০৭:০৯:৩২ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্যরাজৈর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলায় আহত আবু হানি (৬৫) মারা গেছেন। আহত অবস্থায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার এক ঘন্টা পর তিনি মারা যান। ২৪ এপ্রিল সকাল ৮ টার দিকে উপজেলা খোন্তাকাটা ইউনিয়নের মধ্যরাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলার মধ্য রাজৈর গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেনের পুত্র আবু হানিফের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশী সুতা বাবুলের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনার সূত্র ধরে ২৪ এপ্রিল সকালে সুতা বাবুলের সাথে আবু হানিফের বাকবিত-া শুরু হয়। এক পর্যায় সুতা বাবুলের পুত্র রুমানসহ ৫/৬ জন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত গুরুতর জখম করে।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন ঘটনার খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)