চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মামুনুর রশিদের সাথে প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকেলে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অফিসার ইনচার্জ মামুনুর রশিদ অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন- বিশেষ করে চৌগাছা সীমান্তবর্তী থানা হওয়ার কারণে এখানে মাদক চোরাচালানসহ অপরাধ প্রবণ হবে এটাই স্বাভাবিক। আমরা সবাই মিলে চেষ্টা করলে অপরাধ ও মাদক নিশ্চয়ই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এসময় অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আমিন শিকদারসহ সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার ও এমএ রহিম, সাংবাদিক আজিজুর রহমান, আসাদুজ্জামান মুক্ত, শ্যামল দত্ত, রায়হান উদ্দিন, কালিমুল্লাহ সিদ্দিকী, এমএ মান্নান, জাহাঙ্গীর আলম,আবু হানিফ প্রমুখ।