Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রশ্নপত্র ফাঁস গুজব থেকে সচেতন থাকার আহবান যশোর বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রকের

এখন সময়: বুধবার, ২৯ এপ্রিল , ২০২৬, ০১:৩৪:৩২ এম

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকা- থেকে সকলকে সচেতন থাকার জন্য যশোর শিক্ষা বোর্ড থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে দেয়া চিঠির মাধ্যমে এ অনুরোধ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন ।
বোর্ডের ওয়েবসাইটে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে- চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি অসাধু চক্র। ধরণের তথ্য ছড়িয়ে দেয়ার মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে । একই সাথে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।
গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে “এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামক একটি ফেসবুক পেইজ শনাক্ত করা হয়। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে ২৩ এপ্রিল ঢাকা আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা অবৈধ আর্থিক লাভবান এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে প্রশ্ন ফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)