Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ২, অনুপস্থিত ২০৫৭

এখন সময়: বুধবার, ২৯ এপ্রিল , ২০২৬, ০১:৩৩:২১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডে এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। সেই সাথে অনুপস্থিত ছিল ২ হাজার ৫৭। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এতথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্র জানায়, মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৪২৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ২০ হাজার ৩৭০। অনুপস্থিত ছিল ২হাজার ৫৭ পরীক্ষার্থী। সেই সাথে নকল করার দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে কুষ্টিয়া ১৮ হাজার ১৬০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৭ হাজার ৮৪৮, অনুপস্থিত ছিল ৩১২ পরীক্ষার্থী। নকল করার দায়ে পোড়াদহ-৩৬৫ ও কুষ্টিয়া-২৭১ নম্বর কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
খুলনায় ১৯ হাজার ৫৫০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৯ হাজার ২৯৭, অনুপস্থিত ছিল ২৫৩ পরীক্ষার্থী।
বাগেরহাটে ১০ হাজার ৬১৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১০ হাজার ৪৪১, অনুপস্থিত ছিল ১৭৫ পরীক্ষার্থী।
সাতক্ষীরায় ১২ হাজার ৯০৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১২ হাজার ৬৯৩, অনুপস্থিত ছিল ২১৩ পরীক্ষার্থী।
চুয়াডাঙ্গায় ৮ হাজার ১৩৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৮০০০, অনুপস্থিত ছলি ১৩৮ পরীক্ষার্থী।
মেহেরপুরে ৫ হাজার ৪৩৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৩২৪, অনুপস্থিত ছিল ১১০ পরীক্ষার্থী।
যশোরে ২০ হাজার ১৬৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৯ হাজার ৮৪৮, অনুপস্থিত ছিল ৩২০পরীক্ষার্থী।
নড়াইলে ৫ হাজার ৫৫৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৫ হাজার ৪৫০, অনুপস্থিত ছিল ১০৯ পরীক্ষার্থী।
ঝিনাইদহে ১৪ হাজার ৭৬৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৪ হাজার ৪৫৬, অনুপস্থিত ছিল ৩০৭ পরীক্ষার্থী।
মাগুরায় ৭ হাজার ১৩৩ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৭ হাজার ১৩, অনুপস্থিত ছিল ১২০ পরীক্ষার্থী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)