Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে নেশার টাকার জন্য নির্যাতনে গৃহবধূকে হত্যা, স্বামী-শাশুড়ি গ্রেফতার

এখন সময়: সোমবার, ৪ মে , ২০২৬, ০৬:৫১:০১ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে নেশার টাকা জোগাড় করে দিতে না পারায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভুগিলহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চুমকি দাস (২০) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের অশোক দাসের মেয়ে। গ্রেফতারকৃতরা হলেন চুমকির স্বামী আকাশ বিশ্বাস ও শাশুড়ি মল্লিকা বিশ্বাস। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নিহতের চাচা পলাশ দাস জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চুমকিকে ঘরের বারান্দায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, স্বামীর নেশার টাকার জন্য চাপ সৃষ্টি করা হলে তা দিতে ব্যর্থ হওয়ায় চুমকিকে মারধর করা হয়। এতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)