স্পন্দন ডেস্ক : “দুনিয়ার মজদুর এক হও” শ্লোগানকে সামনে রেখে শুক্রবার ১ মে যশোরসহ বিভিন্নস্থানে মহান মে দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- যশোর : মহান মে দিবস উপলক্ষে বিবর্তন যশোর ও সুরধুনী সংগীত নিকেতনের যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা টাউন হল ময়দানের শতাব্দী বটবৃক্ষ তলে অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশিদ সভায় সভাপতিত্ব করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত প্রতিবাদ গান ও কবিতা আবৃত্তি। এবং শেষে বিবর্তন যশোরের নাট্য শিল্পীরা পরিবেশন করে নাটক ‘গুপ্তবিদ্যা’ দৌলন্দি ভৌমিক রচিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন মানস বিশ্বাস। প্রায় ৩ ঘন্টার এই অনুষ্ঠান উপভোগ করেছেন বিপুল সংখ্যক দর্শক। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম উর রহমান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতা জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় সম্মমনা সদস্য কমরেড ইসরারুল হক, জেলা কমিটির অন্যতম নেতা কামাল হাসান পলাশ এবং শহর শাখার সম্পাদক শেখ আলাউদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা কমিটির অন্যতম নেতা পলাশ বিশ্বাস। বেনাপোল : বেনাপোলে শোভাযাত্রা, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন শত শত শ্রমিক ও নেতৃবৃন্দ। সকালে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেনাপোল বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে শ্রমিকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও অংশ নেন। পরে বন্দর এলাকার ১ নম্বর ওয়্যারহাউসের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। এদিকে, একই দিন বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ পৃথক কর্মসূচির আয়োজন করে। সকাল ৮টায় স্থলবন্দরের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে শ্রমিকরা ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে স্লোগান দেন। পরে ইউনিয়নের উদ্যোগে শহীদ শ্রমিকদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। অবশেষে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর শ্রমিক ও নেতৃবৃন্দ ৯২৫ এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগদান করে। উভয় আয়োজনে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। মহেশপুর : বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টার দিকে শহরের কলেজ বাসস্ট্যান্ড থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে উপজেলা ও পৌর শ্রমিকদলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। র্যালী শেষে মহেশপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পৌর শ্রমিকদলের সভাপতি ইউনুছ আলী ঝন্টুন সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য, মহেশপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আমিরুল ইসলাম খাঁন চুন্নু, মহেশপুর বাস মালিক সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান,মহেশপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাঁন (কহি), উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন,সাধারণ সম্পাদক আব্দুল মালেক,পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। ফুলতলা (খুলনা) : নাগরিক আন্দোলন ফুলতলা শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মে দিবস পালন উপলক্ষে নিজস্ব কার্যালয়ে শুক্রবার বিকালে আলোচনা অনুষ্ঠিত হয়। শাখার প্রধান সমন্বয়ক ও খুলনা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার বিএমএ’র সভাপতি ডাঃ বাহারুল আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কে এম গোলাম আজম। মোঃ টিপু গাজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আহসানুল হক লড্ডন, ফজলে খোদা বাচ্চু, প্রভাষক গৌতম কুন্ডু, গাজী আফজাল হোসেন, শ্রমিক নেতা মোজাম্মেল হক, অনুপম মিত্র, আনোয়ার হোসেন, প্রভাষক অলিপ কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, আঃ জলিল, বিল্লাল হোসেন, গাজী মিনাজুর রহমান, আলী ইমদাদ, আঃ সবুর, আজিজুর রহমান, সহিদুল ইসলাম, শেখ দিদারুল ইসলাম প্রমুখ। লোহাগড়া (নড়াইল) : দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১১ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মুক্ত মঞ্চে লোহাগড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. ইদ্রিস মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। লোহাগড়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ মোল্যা নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। স্বাগত বক্তব্য দেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। সাংবাদিক সৈয়দ খায়রুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা শাখা আমির মাওলানা হাদিউজ্জামান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মো. ইমরান হেসাইন, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ মোল্যা, আলমগীর হোসেন, মো. তরিকুল ইসলাম প্রমুখ। এর আগে সকাল ১০ টায় একটি র্যালি অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ (বাগেরহাট): শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম । গত শুক্রবার বিকেল ৪ টায় মডেল মসজিদ অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমীক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ পৌর শাখার আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট ইসলামী আলোচক ও শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক সবির আখন্দ প্রমুখ। আশাশুনি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে দিবসের শুরুতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে র্যালিটি শুরু করা হয়। ব্যানার, ফেস্টুন সহকারে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। সভায় উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন, সাবেক মেম্বার খোরশেদ আলম, মাসুম বিল্লাহ খানসহ আশাশুনি ভ্যান চালক সমবায় সমিতি, রিক্সা ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন, নৌকা মাঝি শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন, মৎস্যজীবী ট্রেড ইউনিয়ন ও দর্জি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রীপুর (মাগুরা): বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে একটি র্যালি শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকে পথসভায় মিলিত হয়। পথসভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মো. মুক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী মো. শাহাজাহান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদ্রেষ্টা সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস মোল্লা মিজানুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদ্রেষ্টা মাওলানা ইনছান আলীসহ আরো অনেকে। দেবহাটা (সাতক্ষীরা) : দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা শ্রমিকদলের সভাপতি ইউপি সদস্য মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর সার্বিক সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু প্রমুখ।