Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শার বাগআঁচড়া-সাতমাইল পশুহাটের ইজারা পেলেন ব্যবসায়ী কুদ্দুস

এখন সময়: রবিবার, ৩ মে , ২০২৬, ০১:৫৮:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের সর্ববৃহৎ পশুহাট শার্শা উপজেলার বাগআঁচড়া-সাতমাইল পশু হাটের ইজারা পেয়েছেন ব্যবসায়ী আলহাজ কুদ্দুস আলী বিশ্বাস। গত ২৯ এপ্রিল বিকালে উপজেলা সম্মেলন কক্ষে উন্মুক্ত ডাকে তিনি এ ইজারা পান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের উপস্থিতিতে প্রশাসনিক সভাকক্ষে ওপেন ডাক হয় । এ ডাকে সর্বোচ্চ দরদাতা হিসেবে আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস ৩ কোটি ৮০ লাখ টাকায় এক বছর (অর্থাৎ ১০০ টি) পশুহাটের ইজারা লাভ করেন। ইজারা কার্যক্রমটি স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। জানা যায়, বাগআঁচড়া-সাতমাইল পশুহাটটি দক্ষিণ বঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার পশুহাটটি বসে। যেখানে প্রতি বছর হাজার হাজার গবাদিপশু ক্রয়-বিক্রয় হয়। ইজারাদার কুদ্দুস আলী বিশ্বাস জানান- সরকার নির্ধারিত রেটে ইজারা আদায়সহ হাটের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও ব্যাপারীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি কাজ করবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিয়ম-নীতি মেনে পশুহাট পরিচালনা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)