Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:২৯:১২ এম

খুলনা প্রতিনিধি : খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের দাপ্তরিক কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা কুয়েট ক্যাম্পাসে প্রস্তাবিত স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় কেএমপি কমিশনার পুলিশ ফাঁড়ির স্থান চূড়ান্তকরণসহ অতিসত্বর ফাঁড়ির কার্যক্রম শুরুর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (এফ অ্যান্ড বি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কুয়েটের পক্ষ থেকে প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রফেসর ড. মোঃ হাসান আলী, পরিচালক (ছাত্র কল্যাণ), প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, নিরাপত্তা কমিটির সভাপতি, ইঞ্জিনিয়ার জি.এম. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), ইঞ্জিনিয়ার ড. মোঃ জুলফিকার হোসেন, পরিচালক (অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প) উপস্থিত ছিলেন। স্থান পরিদর্শন শেষে কুয়েট ভাইস-চ্যান্সেলরের আমন্ত্রণে উপস্থিত সবাই ভাইস-চ্যান্সেলরের বাংলো পরিদর্শন করেন। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কুয়েট ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই সাক্ষাতে কুয়েট ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান। পরবর্তীতে আইজিপি দ্রুত সময়ের মধ্যে ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন এবং কেএমপি কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)