Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর মাদকবিরোধী অভিযানে ১৭ জন গ্রেফতার

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:৩০:৩৫ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর মাদকবিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে বিক্রি-সেবন ওয়ারেন্টভুক্ত ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতদের বিভিন্ন মেয়াদে দন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করার আহ্বানের প্রেক্ষিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেশবপুর থানার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম। গত শনিবার এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি অভিযানিক টিম কাজ করেন। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইন নেতৃত্বে এবং খ সার্কেলের সদস্যরা এছাড়াও যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমদাদুল হক নেতৃত্বে কেশবপুর থানা পুলিশের একটি চৌকস টিম অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)