Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সন্ত্রাস দমন আইনের মামলায় জনি গ্রেফতার

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:২৫:০০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে সন্ত্রাস বিরোধী কাজে জড়িত সন্দেহে জনি ওরফে কালা জনিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাত ২ টারপর শহরতলী ধর্মতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার খোলাডাঙ্গা ধর্মতলার মৃত লুৎফর রহমানের ছেলে। কোতয়ালি থানার এসআই ওয়াহিদুজ্জামান তাকে আটক করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান,গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শহরের শহীদ মিনারের পার্শ্ববর্তী পুরাতন কসবা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে আজিজ সিটি গেট সড়কে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের ১০০/১৩০ জন সদস্য সরকার বিরোধী মিছিলের প্রস্তুুতি নিচ্ছিল। ওই সময় খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ৯ জনকে আটক করে। পরে পুলিশ বাদি হয়ে সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮০/১০০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেন। মামলার সাথে জড়িত সন্দেহে জনিকে গ্রেফতার করে। সোমবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)