Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ শুরু ১৪ মে

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:২৪:৫৯ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলায় আগামী ১৪ মে চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। এ লক্ষ্যে জারি করা এক সরকারি নোটিশে জানানো হয়েছে, ২০২৫-২৬ মৌসুমে স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে। নোটিশ অনুযায়ী, আগ্রহী কৃষকদের আগে নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত মোবাইল অ্যাপের মাধ্যমে ধান বিক্রির জন্য আবেদন করতে হবে। এ জন্য “ঋধৎসবৎ অঢ়ঢ়” ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং অ্যাপের লিংকও নোটিশে সংযুক্ত রয়েছে। আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ মে রাত ১১টা পর্যন্ত। এরপর ১৪ মে সকাল ১০টায় লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের তালিকা প্রকাশ করা হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হায়দার কবির সাক্ষরিত নোটিশে আরও বলা হয়, স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। নির্বাচিত কৃষকদের কাছ থেকেই নির্ধারিত দামে ধান সংগ্রহ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)