Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

এখন সময়: মঙ্গলবার, ৫ মে , ২০২৬, ০৪:৪৪:২০ এম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। সোমবার (৪ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম, মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন। অনুষ্ঠানে খাদ্য ও পুষ্টি বিষয় সম্পর্কিত কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২৫ প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)