Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিটিসিএল অফিসে বক্স চুরির অভিযোগে আটক তিনজন কারাগারে

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:১০:৪৪ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর বিটিসিএল অফিস থেকে টেলিফোন সংযোগের ডিপি বক্স চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককতৃরা হলো- চৌগাছার কুলিয়া গ্রামের মৃত মোশারফের ছেলে বর্তমানে যশোর শহরের চোপদারপাড়া আকবরের মোড়ের রুস্তম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া হাসেম আলী, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার নাসির মোল্লার ছেলে শুকুর আলী ও শংকরপুর হারান বস্তির মজিদ শেখের ছেলে ইউনুস আলী। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলার অভিযোগে জানা গেছে, গত ৬ এপ্রিল দিবাগত রাতে বিটিসিএল অফিসের ডিপি বক্স চুরি হয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ অফিসে গিয়ে সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে এক ব্যক্তি ডিপি বক্স খূলে নিয়ে রিকশায় করে চলে যাচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার দুপুরে শহরের মনিহার হাসেম আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে হাসেম আলীর স্বীকারোক্তিতে শংকরপুরের ভাঙড়ির ব্যবসায়য় শুকুর আলী ও ইউনুস আলীর দোকানে অভিযান চালানো হয়। তাদের আটক ও দোকান থেকে ডিপি বক্সের ভেতরে থাকা তামা উদ্ধার করা হয়। কোতয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, আটক তিনজনকে চুরির মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)