Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় কোতয়ালি থানায় জিডি

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:১১:৫১ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল সড়কের মেঘলায় দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোতয়ালি থানায় জিডি করেছেন ম্যানেজার মোজাহার আলী। সূত্র জানায়, গত ৪ এপ্রিল বিকেলে ডিপো থেকে তেল আসে দরগাহ ফিলিং স্টেশনে। তেল নামানোর কাজ করছিলেন নজেলম্যান ইসমাইল। কাজ করার ফাঁকে তিনি পাশে গিয়ে সিগারেট জ¦ালান। তখন গায়ে থাকা গেঞ্জিতে আগুন লেগে পাশে তেলের সংরক্ষনাগারে ছড়িয়ে পড়ে । এতে আগুনে পুড়ে দগ্ধ হন ইসমাইল। পাম্পের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আহত ইসমাইলকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতাল ও পরে ঢাকায় নেয়া হয়। পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, নজেলম্যান তেল নামানোর ফাঁকে পিছনে গিয়ে সিগারেট ধরাতে আগুন জ¦ালান। এ সময় গেঞ্জিতে আগুন ধরে পাশে পাম্পের সংরক্ষনাগারে ছড়িয়ে যায়। অগ্নিদগ্ধ হন নজেলম্যান ইসমাইল। পুড়ে যায় পম্পের সংরক্ষনাগারের তেল ও আশেপাশে বেশ কিছু ক্ষতি হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)