বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রসুল । বিকাল তিনটায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পূর্ব পাইকপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। একই মাঠে বালক গ্রুপেরও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে সিলুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরে চ্যাম্পিয়ন হয়। এর আগে উপজেলার ১০ টি ভেন্যুতে মোট এক’শ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে খেলোয়াড়রা অংশ নেয়। বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য গোলাম রসুল খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক উপজেলা আমীর মাষ্টার নাসির হায়দার ,উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল জব্বার, উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশফিকুর রহমান, ইউআরসি’র ইন্সট্রাক্টর নাজনীন নাহার, সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ও প্রভাত কুমার রায়, মাসুদ আলম টিপু, কামাল হোসেন প্রমুখ।