Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাজগঞ্জের মশ্বিমনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:৫১:২৩ এম

জসিম উদ্দিন, রাজগঞ্জ: অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের বেনা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ। উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা মো. খায়রুল ইসলাম, একে আজাদ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির নেতা মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া, চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু হোসেন সাদ্দামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)