Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে কোদালের কোপে গৃহবধূকে হত্যা

এখন সময়: বুধবার, ৬ মে , ২০২৬, ১২:৪৮:৫৪ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে কোদাল দিয়ে কুপিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। নিহত জোহরা আক্তার (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সোমবার রাত সাড়ে ৩টার দিকে মারা যান। নিহতের স্বামী ফারুক মিয়া জানান, তাদের বাড়ির পাশের প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলছিল। প্রতিবেশীরা প্রায়ই তাদের নলকূপের পাশে অপবিত্র কাজ করায় পরিবারটি চরম ভোগান্তিতে ছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ফারুক মিয়া জানান, গত ২৮ এপ্রিল বিকেলে তার স্ত্রী জোহরা আক্তার গোসল করতে বাড়ির পূর্ব পাশে একটি স্যালোমেশিনের কাছে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী শহিদুল ইসলাম, তার ছেলে শাহিন ও স্ত্রী শাহিনা খাতুন তাকে একা পেয়ে তার উপর হামলা চালান। এ সময় তারা লাঠি দিয়ে পিটিয়ে আহত হবার পরে ধারালো কোদাল দিয়ে মাথা ও ঘাড়ে একাধিক কোপ দেয়। কয়েকজন প্রতিবেশী জানান, হামলার পর গুরুতর আহত অবস্থায় জোহরা আক্তার মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের মানুষ ছুটে এলে হামলাকারীরা তাকে মৃত ভেবে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় দুই ব্যক্তি নওশার আলী ও আলী হোসেনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় নিহতের স্বামী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)