Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পৌর ৭নম্বর ওয়ার্ডের জয়, খেলবে ফাইনালে

এখন সময়: রবিবার, ১৭ মে , ২০২৬, ০১:৩৪:০৪ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ক্রিকেট দল জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। বুধবার বেলা তিন টায় সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা ৭৮ রানের ব্যবধানে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ক্রিকেট দলকে পরাজিত করে। ম্যাচের শুরুতেই টচে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ৭নম্বর ওয়ার্ড ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৭২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ক্রিকেট দল ১৩ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয়। খেলাতে ৭ নম্বর ক্রিকেট দল ৭৮ রানের ব্যবধানে জয় পান। বিজয়ী দলের রাজু ৭৬ রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক ভট্টাচার্য ও ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম। খেলা শেষে মাঠের বাইরে থেকে ক্যাচ লুফে নেয়া ২ জন দশকদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট আয়োজক কমিটি শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক আরিফুজ্জামান আকাশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)