Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

এখন সময়: রবিবার, ১৭ মে , ২০২৬, ০৫:১৮:৪৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তর এর বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় বুধবার নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামের সেকেন্দার মোল্লার বাড়ির প্রাঙ্গণে এই নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান এর সঞ্চালনায় এডাব যশোরের সাধারণ সম্পাদক শাহজাহান নান্নু, দেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: ফজলুল হক, দেশ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আফরোজা পারভীন, স্বাস্থ্যকর্মী হামিদা পারভীনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নারী সমাবেশে শতাধিক নারী ও কিশোর অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে নেতৃবৃন্দ বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে সরকারের উদ্যোগ ও পদক্ষেপসমূহ তুলে ধরেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)