Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে সংঘর্ষে শ্রমিকদল নেতাসহ আহত ৬

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০১:১৬:৪৫ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে দু’গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতাসহ ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন-বাকিরুল ইসলাম (৪৪), শিপু (৩৪), মিজানুর রহমান (৪৮), আশিকুর রহমান (২৩), বিল্লাল সরদার (৪৫) ও জিল্লাল সরদার (৪২)। আহত বাকিরুল ইসলাম কাদিরপাড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতির দায়িত্বে রয়েছেন। আহতদের মধ্যে বিল্লাল সরদার ও জিল্লাল সরদার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের নাকোল বাজারের ঘাসিয়াড়া মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে ইউপি সদস্য আশরাফুল ইসলামের পরিবারের সাথে তারই চাচাতো ভাই ইপি সরদারের মধ্যে পূর্ব শত্রুতার চলে আসছিল। এ শত্রুতার জেরে নাকোল বাজারের ঘাসিয়াড়া মোড় এলাকায় দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউপি সদস্য আশরাফুল ইসলাম পক্ষের বাকিদুল ইসলাম, শিপু, মিজানুর রহমান, আশিকুর রহমান এবং ইপি সরদার পক্ষের বিল্লাল সরদার ও জিল্লাল সরদার মারাত্মক আহত হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এক পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। অপরপক্ষ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)