Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিবর্তন যশোরের সভাপতি চপল ও সম্পাদক রনি নির্বাচিত

এখন সময়: রবিবার, ২২ নভেম্বর , ২০২৬, ১০:১৩:১৫ পিএম
বিবর্তন যশোরের সভাপতি চপল  ও সম্পাদক রনি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন যশোর’-এর ২০২৬-২৭ কর্মবছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের বার্ষিক কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নওরোজ আলম খান চপল এবং সাধারণ সম্পাদক হিসেবে আতিকুজ্জামান রনি নির্বাচিত হয়েছেন। এর আগে, গত ২০ নভেম্বর সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা এবং পরদিন ২১ নভেম্বর বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বিগত বছরের সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন পেশ ও অনুমোদনের পর আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি-১ মানস বিশ্বাস, সহসভাপতি-২ এইচ আর তুহিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কমল বিশ্বাস, অর্থ সম্পাদক মুরারি মুরলী মোহন, দপ্তর সম্পাদক তানজিলা আক্তার জিনি, প্রচার সম্পাদক রুহিনা শারমিন এলিস, পাঠাগার সম্পাদক শর্মিষ্ঠা ভট্টাচার্য তুপা এবং নির্বাহী সম্পাদক পাঁচজন হলেন রাম প্রসাদ রায়, শাহরিন সুলতানা নিশি, দেবদুলাল রায়, শিলা রানী দাস ও তরিকুল ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)